দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত
জানুয়ারি মাসের শেষ এবং কমছে শীত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিগত কয়েকদিন ধরেই উধাও শীত। সম্ভবত খুব শীঘ্রই শীত বিদায় নিতে চলেছে দক্ষিণবঙ্গ থেকে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৪°-১৬° সেলসিয়াসের মধ্যে। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩°-১৫° কাছাকাছি লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গে আপনার এত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী তিন দিন। এছাড়াও কলকাতা ও তার তৎসংলগ্ন গুলো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫°-১৭° আশেপাশে লক্ষ্য করা যাবে। দক্ষিনবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ও দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে প্রায় ২৮°-৩০° সেলসিয়াসের মধ্যে। দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও রাতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে ফেব্রুয়ারি মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment