উত্তর তথা দক্ষিণবঙ্গের কেমন থাকবে আবহাওয়া! আবার কবে বৃষ্টির সম্ভাবনা ?
উত্তর তথা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলাগুলিতে গত ২৪ ঘন্টায় প্রায় ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এই কারণে বঙ্গজুড়ে মনোরম আবহাওয়া বিরাজ করবে।
উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৭°° সেলসিয়াসের মধ্যে। আপাতত উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ভ্রমণকারী পর্যটকদের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে আগামী দুই দিন। রাত ও সকালে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০°-৩২°° সেলসিয়াস এর মধ্যে। দক্ষিণবঙ্গের কিছু স্থানে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে,। আজ দক্ষিণবঙ্গের কিছু স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদিন রোদৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গে অস্বস্তিকর গরম কম থাকবে। পশ্চিমের জেলা গুলোতে দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী ৪৮ ঘন্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে।

No comments:
Post a Comment