রবিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, April 09, 2026

রবিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা


রবিবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

আজ সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা গেছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটেছে কিছু কিছু অংশে। বেলা বাড়তেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে । আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া বিরাজ করবে।

বৃষ্টিপাতের কারণে আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াসের মধ্যে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত অংশে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে এবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে রৌদ্রজ্জ্বল পরিবেশ থাকবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......