Friday, October 06, 2023
বর্ষা কবে বিদায় নিচ্ছে এবং আগামী বেশ কয়েকদিন আবহাওয়া কি রকম থাকবে তা এক নজরে জেনে নেওয়া যাক ...
বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অক্টোবরে তৃতীয় সপ্তাহ নাগাদ মৌসুমী অক্ষরেখা সরে যাবে এবং মৌসুমী বায়ু বিদায় নেওয়ার জন্য আমরা এবারে পরিষ্কার শরতের আকাশ দেখতে পারব। বিগত বেশ কয়েকদিন ধরে মানুষের মনে একটাই প্রশ্ন ছিল কবে কমবে এই বৃষ্টিপাত? বস্তুত বলা যায়, এবারে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার ফলে রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখতে পারবো যা আমাদের মধ্যে মায়ের আগমনীর বার্তা কে স্পষ্ট করে তুলবে। উৎসবের মৌসুমে উৎসবের আবহাওয়া সকলের প্রিয় । উত্তর পশ্চিম ভারতে অনেক আগেই বর্ষা বিদায় নিয়ে নিয়েছে এবার আমাদের পালা । এই মৌসুমে প্রথম দিকে বর্ষার বৃষ্টি সেরকম না হলেও আগস্ট মাস থেকে টানা আমরা বেশ ভালো মতন বর্ষার বৃষ্টি পেয়েছি তাই এবার হাসিমুখে আমরা সকলে বর্ষাকে বিদায় জানাই। চলুন বর্ষার বিদায় এবং শরতের আগমনের মধ্য দিয়ে আমরা মাকে আগমন জানাই । তবে উত্তর-পূর্ব ভারতে এখনো বেশ কয়েকদিন ভালো রকম বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তাই সেখানে ধস নামার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী বেশ কয়েকদিন ভালো আবহাওয়া থাকার জন্য আপনারা পুজোর কেনাকাটা এবং আরো নিত্যপ্রয়োজনীয় কাজ যা বিগত বেশ কয়েকদিন ধরে থমকে ছিল বৃষ্টির ফলে তা আপনারা মিটিয়ে নিতে পারবেন । আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের পেজে চোখ রাখুন ।

No comments:
Post a Comment