উত্তর তথা দক্ষিণবঙ্গে আগামী দিনগুলোতেও কি আরো কমবে তাপমাত্রা? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, February 02, 2026

উত্তর তথা দক্ষিণবঙ্গে আগামী দিনগুলোতেও কি আরো কমবে তাপমাত্রা?


উত্তর তথা দক্ষিণবঙ্গে আগামী দিনগুলোতেও কি আরো কমবে তাপমাত্রা?

আবহাওয়ার রং ক্রমশ বদলাচ্ছে বার বার। শীত পেরিয়ে অনেকটাই এগিয়ে এসেছে বসন্ত। উত্তর তথা দক্ষিণে খামখেয়ালির আবহাওয়া বিরাজ করছে। কখনো দিনে লাগছে হালকা গরম আবার কখনো রাতে রয়েছে বেশ শীতের আমেজ।

উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১১°-১৩° সেলসিয়াসের মধ্যে। আপাতত উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিঙ এ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ৫°-৭° সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গে ভ্রমণকারী পর্যটকদের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে আগামী তিন দিন। আগে তুলনায় শীতের আমেজ অনেকটাই কম লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৪°-১৬° সেলসিয়াস এর মধ্যে। দক্ষিণবঙ্গের কিছু স্থানে সকালের দিকে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে এবং সারাদিন রোদৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। দিনের বেলায় হালকা গরম অনুভূত হলেও রাতে বেশ শীতের আমেজ লক্ষ্য করা যাবে। পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা ১৩°-১৫° মধ্যে থাকবে। এছাড়া কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলেও হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......