দিন দিন বাড়ছে ভূমিকম্পের প্রবণতা ! বিপদের মুখে শহরতলি - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, February 04, 2026

দিন দিন বাড়ছে ভূমিকম্পের প্রবণতা ! বিপদের মুখে শহরতলি


দিন দিন বাড়ছে ভূমিকম্পের প্রবণতা ! বিপদের মুখে শহরতলি

গত তিন মাসে দুইবার কাপলো শহরতলী। গত কাল রাত নটা পাঁচ মিনিটে কেঁপে ওঠে দক্ষিণবঙ্গসহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। এই ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারে এবং ভূমিকম্পের তীব্রতা রিকটার স্কেলে ৬ মাত্রা। ভূমিকম্প মায়ানমারের পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে অনুভূত হয়েছে।

কলকাতায় বড় ধরনের ভূমিকম্প হলে ভৌগোলিক অবস্থান এবং জনবসতির ঘনত্বের কারণে বেশ কিছু গুরুতর বিপদের আশঙ্কা রয়েছে। কলকাতার মাটির গঠন শহরটিকে ঝুঁকির মুখে ঠেলে দেয়।কলকাতার মাটির নিচে প্রায় ৭.৫ কিমি পুরু পলিস্তরের আস্তরণ রয়েছে। ভূমিকম্পের সময় এই নরম পলিমাটি ও কাদা কম্পন বাড়িয়ে দিতে পারে।আগামী দিনগুলোতেও  ভূমিকম্পের তীব্রতা আরো বৃদ্ধি পেলে কলকাতা শহরতলী ধ্বংসস্তুপে পরিণত হওয়ার আশঙ্কা থাকছে। কলকাতায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অবৈধ নির্মান, বেশিরভাগ বাড়ি তৈরি হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়াই। এর পরিনাম আগামী দিনগুলোতে দেখা যেতে পারে কলকাতাতে। বাংলাদেশ বা উত্তরবঙ্গ লাগোয়া কোথাও ভূমিকম্পের উৎপত্তিস্থল হলে অথবা রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা বেশি হলে বড়োসড় দুর্ঘটনা ঘটে যেতে পারে শহরতলিতে। এছাড়াও উত্তর কলকাতায় বহু পুরনো বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে । দুর্ঘটনা এড়াতে এখন থেকে যথাযুক্ত ব্যবস্থা না নিলে বিপদ ঘনিয়ে আসবে কলকাতা বাসীদের জন্য। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......