আগামী তিন দিন কেমন থাকতে চলেছে কলকাতা আবহাওয়া?
সকাল থেকেই চলছে উত্তরের হাওয়া দাপট, কলকাতা শহরতলীতে আগামী তিন দিন অনুভূত হবে শীতের দাপট।কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকবে যার জেরে গরম অনুভূতি হবে।
কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আগামী তিনদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না । আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪°-১৬° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা ২৬°-২৮° সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আগামী ৭২ ঘন্টায় । সকাল ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে। কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতে ফের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে।এই আবহাওয়া পরিবর্তনের মাঝে সকলকে সচেতন থাকার কথা বলা হচ্ছে। আগামী তিন দিন কলকাতায় রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে।

No comments:
Post a Comment