কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় আগামী তিন দিনের আবহাওয়া - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, April 13, 2026

কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় আগামী তিন দিনের আবহাওয়া


কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় আগামী তিন দিনের আবহাওয়া

শহরতলীতে আগামী তিন দিন  দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় আগামী তিন দিনে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না।

কলকাতায়  আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা পৌঁছে যাবে  ৩৫°-৩৭° সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় আদ্রতা জনিত অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। কলকাতায় আগামী তিনদিন রোদের দেখা মিলবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতেও ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে। আগামী তিনদিন বিশেষত বেলা ১১ টা থেকে ৪টা পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া না বেড়ানোই ভালো। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আদ্রতার পরিমাণ বেশি থাকবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......