ফের হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাজুড়ে! আর কতদিন চলবে এই শীত? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, February 08, 2026

ফের হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাজুড়ে! আর কতদিন চলবে এই শীত?


ফের হালকা শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাজুড়ে! আর কতদিন চলবে এই শীত?

কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে উত্তরের হাওয়া দাপট লক্ষ্য করা গেছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় একই পরিস্থিতি বজায় থাকবে। সকালের দিকে ও রাতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা গেলেও দিনের বেলায় গরমের অনুভূতি বেশি হবে।

দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আগামী ৩ দিন রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের ধীরে ধীরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। বিভিন্ন মডেল বিশেষণ করে দেখা যাচ্ছে যে আগামী সপ্তাহে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০° সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সর্বনিম্ন তাপমাত্রা ১৪°-১৬° মধ্যে লক্ষ্য করা যাবে । আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্তই শীতের আমেজ অনুভূত হবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......