শিবরাত্রিতে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, February 14, 2026

শিবরাত্রিতে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি?


শিবরাত্রিতে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি?

এই বছরের মতো শীত বিদায় নিতে চলেছে রাজ্য থেকে। উত্তর তথা দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সকাল ও রাতের দিকে হালকা শীতের আমেজ লক্ষ্য করা গেলেও দিনের বেলায় গরমের মাত্রা বৃদ্ধি পাবে।

উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১২°-১৫° সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে এবং কিছু কিছু অংশে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৫°-৮° সেলসিয়াস এর মধ্যে থাকবে।উত্তরবঙ্গে ভ্রমণকারী বিভিন্ন পর্যটকদের জন্য মনোরম পরিবেশ বজায় থাকবে । সকালে কুয়াশা জেরে দৃশ্যমানতা কম থাকতে পারে।

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৪°-১৬° সেলসিয়াস এর মধ্যে লক্ষ্য করা যাবে ।দক্ষিণবঙ্গের সমস্ত অংশেই আকাশ পরিষ্কার থাকবে ও রৌদ্রোজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে গরমের মাত্রা অনেকটাই বেশি থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশি লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াসের আশেপাশে লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের স্থান বিশেষে ভোরের হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। রাত ও ভোরে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গের সমস্ত অংশেই।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......