দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা !
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত অংশেই গরমের মাত্রা বৃদ্ধি পাবে । সকালের দিকে ও রাতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা গেলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাজুড়ে আগামী ৩ দিন রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাজুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মডেল বিশেষণ করে দেখা যাচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯°-৩১°° সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সর্বনিম্ন তাপমাত্রা ১৪°-১৬° মধ্যে লক্ষ্য করা যাবে । আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বিশেষত পশ্চিমী জেলাগুলাতে দিনের বেলায় গরমের দাপট বেশি থাকবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলেও শীত বিদায় নিয়ে নিয়েছে।

No comments:
Post a Comment