কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, February 18, 2026

কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া?


কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে কেমন থাকবে আগামী তিন দিনের আবহাওয়া ?

কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে । শহরতলীতে আগামী তিন দিন মৃদু অনুভূত হবে শীত এবং উত্তরের হওয়ার দাপট লক্ষ্য করা যাবে না।কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় দিনের বেলায় গরম অনুভূতি হবে।

কলকাতায় আগামী তিনদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না । আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭°-১৯° সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা পৌঁছে যাবে  ৩০°-৩২° সেলসিয়াসের কাছাকাছি। শহরতলিতে ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক প্রকৃতির  থাকবে এবং রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতে ফের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে কলকাতায়। শহরতলীতে মনোরম আবহাওয়া বজায় থাকবে।


No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......