দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, March 30, 2026

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি


দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি

 আজ সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা গেছে। তবে রোদে তীব্রতা কম থাকলেও দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেছে সারাদিন। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২°-৩৫° সেলসিয়াসের মধ্যে। তবে পশ্চিমের জেলাগুলোত গরমের মাত্রা তুলনামূলক বেশি থাকবে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় ও বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিশেষত পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রকোপ বেশি লক্ষ্য করা যাবে। কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° কাছাকাছি থাকবে। তার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে শহরতলীতে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারনে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়।

No comments:

Post a Comment