দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা কমবে তাপমাত্রা - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, April 05, 2026

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা কমবে তাপমাত্রা


দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছুটা কমবে তাপমাত্রা

আজ সারাদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা গেছে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটেছে কিছু কিছু অংশে। তবে রোদে তীব্রতা কম থাকবে দিনের বেলায়। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সর্বোচ্চো তাপমাত্রা ৪০° কাছাকাছি পৌঁছালেও এই তাপমাত্রা থেকে কিছুদিন স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গবাসীর।

বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াসের মধ্যে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় ও বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১° কাছাকাছি থাকবে, শহরতলিতে ও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের কারনে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আজ থেকেই।

No comments:

Post a Comment