পশ্চিমের জেলাগুলোতে বাড়ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা
ধীরে ধীরে কমছে উত্তরে হাওয়ার দাপট তাই অনেকটাই কমে এসেছে শীতের দাপট। এবার আস্তে আস্তে বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। ইতিমধ্যে আজ দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে পুরুলিয়ার ( ৩০° সেলসিয়াস)। পশ্চিমের অন্যান জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০° মধ্যেই লক্ষ্য করা গেছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় শীতের দাপট আরো কমবে। এছাড়াও পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩°-১৫° সেলসিয়াস এর কাছাকাছি লক্ষ্য করা গেলেও দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে। আগামী এক সপ্তাহ জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, আবহাওয়া মূলত শুষ্ক প্রকৃতির থাকবে। পশ্চিমের জেলাগুলিতে রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। সকালের দিকে বিভিন্ন স্থানে বিশেষে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে এই সপ্তাহেই পশ্চিমের সমস্ত জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াসের বেশি পৌঁছে যাবে । রাত ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে।

No comments:
Post a Comment