কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে বাড়বে তাপমাত্রা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 12, 2026

কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে বাড়বে তাপমাত্রা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া?


কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে বাড়বে তাপমাত্রা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া?

অনেকটাই কমেছে উত্তরের হাওয়া দাপট, কলকাতা শহরতলীতে আগামী তিন দিন মৃদু অনুভূত হবে শীত।কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় দিনের বেলায় গরম অনুভূতি হবে।

 কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আগামী তিনদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না । আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫°-১৭° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩০° সেলসিয়াসের কাছাকাছি। শহরতলিতে ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে। কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক প্রকৃতির থাকবে। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতে ফের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে। আগামী তিন দিন কলকাতায় রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে এবং আবহাওয়া মনোরম থাকবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......