মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে! তাহলে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা? - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, March 02, 2026

মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে! তাহলে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা?


মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে! তাহলে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা?

গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন অংশ জুড়ে আকাশ আংশিক মেঘলা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা মিলেছে সমস্ত দক্ষিণবঙ্গেই। তবে রোদে তীব্রতা কম থাকলেও দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। আজ অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত অংশেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে।

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের রোদের তীব্রতা বৃদ্ধি পাবে এবং দিনের বেলায় রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে বিভিন্ন অংশজুড়ে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রির মধ্যে লক্ষ্য করা যাবে। তবে আপাতত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের কিছু অংশে আগামী ২৪ ঘণ্টায় হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম থাকলেও সকালে হালকা শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণ বঙ্গজুড়ে। তবে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment