দক্ষিণবঙ্গে থাকতে বৃষ্টির সর্তকতা ! জানুন কবে
আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের দেখা মিলবে। তবে রোদে তীব্রতা কম থাকলেও দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩°-৩৫° সেলসিয়াসের মধ্যে। শুধু পশ্চিমের জেলা গুলোতে নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশেও এই গরম কোথায় থাকবে।
আগামী রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় আপতত ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গের কিছু অংশে আগামী ২৪ ঘণ্টায় হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণ বঙ্গজুড়ে। বৃষ্টিপাত ঘটলেও চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশজুড়ে।

No comments:
Post a Comment