কেরলে ৭২ ঘন্টায় বর্ষা। বঙ্গে ভয়ঙ্কর ঝড়বৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, May 28, 2020

কেরলে ৭২ ঘন্টায় বর্ষা। বঙ্গে ভয়ঙ্কর ঝড়বৃষ্টি।

কেরলে ৭২ ঘণ্টার মধ্যে প্রবেশ করতে চলেছে এবছরের বর্ষা। দক্ষিণ পূর্ব আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা পরবর্তীতে শক্তিবৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং শক্তিবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে দ প মৌসুমী বায়ু শ্রীলঙ্কার দক্ষিণ উত্তর আন্দামান ও দ মায়ানমার ও সংলগ্ন এলাকায় অবস্থিত। আগামী ৭২-৯৬ ঘণ্টার মধ্যে আরও কিছুটা উপরের দিকে উঠতে পারে বিশেষত কেরালা, দ তামিলনাড়ু ,লাক্ষাদ্বীপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। 
আরবসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আরবসাগরীয় শাখা সক্রিয় হবার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে সেক্ষেত্রে বঙ্গোপোসাগরে মৌসুমী বায়ুর শাখা স্বাভাবিক ভাবেই কিছুটা নিষ্ক্রিয় হয় যদি আরবসাগরে শক্তিশালী সিস্টেম তৈরি হয়। আগের বছর ঘূর্ণিঝড় বায়ুর ক্ষেত্রে এক রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ব মধ্য বঙ্গোপোসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি শক্তিবৃদ্ধি করলে মৌসুমী বায়ুর বঙ্গোপোসাগরীয় শাখা অতি সক্রিয় হয়ে উঠতে পারে। যদিও এটা এখনো অনেক দেরী আছে ও বহু পরিবর্তন ও পরিমার্জিত হবে। তাই আমরা এখনি এই সিস্টেমের ব্যাপারে ও শক্তিবৃদ্ধির ব্যাপারে কোনো মন্তব্য করবনা। 
বর্তমানে দেখা যাচ্ছে দ প মৌসুমী বায়ু দক্ষিণ শ্রীলঙ্কা থেকে দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে উত্তর আন্দামান সাগর হয়ে দক্ষিণ মায়়ানমার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী ৭২-৯৬ ঘণ্টার মধ্যে কেরালা ও তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। বর্তমানে দক্ষিণ পূর্ব আরবসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং আরো শক্তিশালী হয়ে উঠলে পশ্চিম ভারতের বেশ কিছু জায়গায় মৌসুমী বায়ুর আগমন হতে পারে। 
তবে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়়িশা ও সংলগ্ন এলাকায় অবস্থিত। একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে পূ মধ্যপ্রদেশ, ঝাড়়খনড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত। এর প্রভাবে আগামী ৪৮-৭২ ঘণ্টায় আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়়বৃৃৃৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম, নদীয়া, বর্ধমান, কলকাতা উ ২৪ পরগণা, দ ২৪ পরগণায় প্রবল বজ্রপাতের সাথে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-৩৪° সে আশেপাশে কলকাতায়। কোথাও কোথাও ৪০-৮০+ কিমি প্রতি ঘন্টায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া হল। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাাবে ঝড়়বৃৃৃৃষটির সম্ভাবনা রয়েছে। প্রাক মৌসুমী ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গজুড়েই এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
অ্যাডমিন, ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল। 
তারিখ: ২৮.৫.২০
সময়: বিকাল ৫টা। 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......