কলকাতায় প্রবেশ বর্ষার। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা ও মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, June 12, 2020

কলকাতায় প্রবেশ বর্ষার। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা ও মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে।

বিগত দিনগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে
বৃষ্টির কার্পণ্য দেখা যাচ্ছিল। কোথাও কোথাও মেঘের আনাগোনা হলেও কয়েকটি জায়গা আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি পেয়েছে। ওই কয়েকক্ষেপ বৃষ্টিতে মন ভেজেনি আম আদমির। কিন্তু পরিস্থিতি পাল্টায় আজ সকাল থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দফায় দফায় ঝেঁপে বৃষ্টির হাত ধরে বর্ষা প্রবেশ করল দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও শোনা গেছে মেঘের গুরুগুরু ডাক। আষাঢ় শুরু হবার আগেই চলে এল বর্ষা। বর্ষা তো এল তাহলে এই বৃষ্টি কতদিন চলবে ?? কলকাতা, দ ২৪ পরগণা মেদিনীপুর হুগলি হাওড়া উ ২৪ পরগণা সহ বিস্তীর্ণ এলাকা আজ সকাল থেকেই বৃষ্টি পাচ্ছে। আশা করা যায় আগামী ২৪-৩৬ বা খুব জোর ৪৮ ঘন্টায় মাঝে মাঝেই আসবে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ দেখা গেলেও যেতে পারে। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন।
কোথাও কোথাও টিপটিপ বা ঝমঝম করে বৃষ্টি হতে পারে একটানা। উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর সহ উপকূলীয় ও সংলগ্ন এলাকা। বৃষ্টির ও মেঘের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯-৩২°সে আশেপাশে। শুধুই কি মৌসুমী বায়ুর জন্য হচ্ছে বৃষ্টি ??
বর্তমানে মহারাষ্ট্র থেকে উত্তর পূর্ব ভারতে বিস্তৃত হয়েছে একটি অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থিত একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থিত একটি নিম্নচাপ। এরপ্রভাবেই ২৪-৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৩৬-৪৮ ঘণ্টা পর থেকে উত্তর বঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কারণ অক্ষরেখা উত্তর বঙ্গের উপর উঠে আসবে এবং ঘূূূূূূূূরণাবরত (Circulation) তৈরি হবে। তবে আজ মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় প্রবেশ করেছে। এরফলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে ৪৮ ঘণটাায়। কিন্তু ৪৮ ঘণ্টা পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হলেও গুমোট ভ্যাপসা ভাব থেকে যাবে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ১২.৬.২০
সময়: ১.৪৫ ( দুপুর).

1 comment:

  1. Pujo jabar por thekei barsha kono na kono have bengal a 1year theke gelo. Ta se, bulbul, Amphan Western disturbances, nor wester je rupei hokhna keno. Normally barsha mukhe cyclone hole, ta barshartej k komea far but a bar joistho tei barsha dhuke gelo kivabe ?

    ReplyDelete

Weather Prediction Model

Comming Soon......