সিকিম ভ্রমণকারী বিভিন্ন পর্যটকদের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, April 07, 2026

সিকিম ভ্রমণকারী বিভিন্ন পর্যটকদের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস


সিকিম ভ্রমণকারী বিভিন্ন পর্যটকদের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস

ইতিমধ্যেই সিকিমে ধসের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তার ওপর বৃষ্টির প্রকোপ সিকিম জুড়ে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সিকিম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের কারণে ভ্রমণকারী বিভিন্ন পর্যটকদের নানা অসুবিধা সম্মুখীন হতে পারে।

বিভিন্ন মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় সিকিমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার থেকে সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার কারনে পার্বত্য অঞ্চলগুলিতে ধসের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় ভ্রমণে খুব একটা অসুবিধা না হলেও আগামী ৪৮ ঘন্টার পর থেকে সিকিমে পর্যটকদের এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। এই দুর্যোগের সময় সিকিমে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে পর্যটকেরা। তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বৃষ্টিপাতের কারণে ভ্রমণের বাধা হয়ে দাঁড়াতে পারে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......