মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজলো দক্ষিণবঙ্গ! আবার কবে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা?
দীর্ঘদিনের অপেক্ষার শেষ। অবশেষে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল এ মরশুমের প্রথম বৃষ্টির দেখা মিলল মঙ্গলবার ভোরে। এই বৃষ্টিপাতের কারনেই দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা পরিমাণ হ্রাস ঘটলো। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা দিকে রোদের দেখা মিলেছে। আগামী ২৪ ঘন্টায় ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে আর ৪৮ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০° সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল সকালে দক্ষিণবঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলজুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং স্থান বিশেষ্যে ভারী কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলতে সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আগামীকাল ও দক্ষিণ বঙ্গের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি থাকবে হালকা ঝড়ো হাওয়া।

No comments:
Post a Comment