দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে তাপমাত্রায়, এই সপ্তাহে তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রি তে! - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 26, 2026

দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে তাপমাত্রায়, এই সপ্তাহে তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রি তে!


দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে তাপমাত্রায়, এই সপ্তাহে তাপমাত্রা পৌঁছাবে ৩৫ ডিগ্রি তে!

এই বছর জাকিয়ে শীতের পর নাজেহাল করতে চলেছে গরম। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টিপাতের পর কিছুটা মনোরম আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ফের পড়তে চলেছে গরম।

বিভিন্ন মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৫° সেলসিয়াস এর কাছাকাছি। শুধু পশ্চিমের জেলাগুলোতে নয় কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলেও এই একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১°-৩৩° সেলসিয়াসের মধ্যে। তবে রবিবার থেকেই সর্বোচ্চ তাপমাত্রা আর ও ১°-৩° ডিগ্রি বৃদ্ধি পেতে চলেছে। আগামী সপ্তাতেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এর কাছাকাছি। দিনের বেলায় রোদৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে এবং অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......