বাড়বে গরমের মাত্রা! আগামী তিন দিন কেমন যাবে শহরতলীর আবহাওয়া?
কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিগত কয়েকদিনে। শহরতলীতে আগামী তিন দিন মৃদু অনুভূত হবে শীত লক্ষ্য করা যাবে।কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় দিনের বেলায় গরম অনুভূতি হবে।
কলকাতায় আগামী তিনদিন কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না । আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ২২° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩২°-৩৪° সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। শহরতলিতে ভোর ও রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক প্রকৃতির থাকবে এবং রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতে ফের কিছুটা তাপমাত্রা কমে যাবে। যার জেরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তৈরি হচ্ছে কলকাতায়।

No comments:
Post a Comment