দিনের বেলায় গরম ও রাতে শীতের আমেজের মধ্যেই পর্যটকমুখী বাঙালি! জানুন দীঘার আবহাওয়া পরিস্থিতি - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, March 04, 2026

দিনের বেলায় গরম ও রাতে শীতের আমেজের মধ্যেই পর্যটকমুখী বাঙালি! জানুন দীঘার আবহাওয়া পরিস্থিতি


দিনের বেলায় গরম ও রাতে শীতের আমেজের মধ্যেই পর্যটকমুখী বাঙালি! জানুন দীঘার আবহাওয়া পরিস্থিতি

দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যে শীত বিদায় নিয়ে নিয়েছে। দিনের বেলায় গরমের মাঝে রাতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গ জুড়ে। সবমিলিয়ে মনোরম আবহাওয়া থাকার কারণে পর্যটকমুখী বিভিন্ন বাঙালি কেউ ছুটছে পাহাড়ে আবার কেউ সমুদ্রে।

দীঘা ও তার তৎ সংলগ্ন অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৮° সেলসিয়াসের কাছাকাছি এবং রোদৌজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেলেও রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাবে। আগামী ২৪ ঘন্টায় দীঘার উপকূলবর্তী অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। পূর্ণিমা চলে যাওয়ার কারণে সমুদ্রের জলোচ্ছ্বাসের সম্ভাবনা খুবই কম থাকছে। দীঘায় ভ্রমণকারী বিভিন্ন পর্যটকদের আগামী তিন দিন মনোরম আবহাওয়া বিরাজ করবে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......