কলকাতায় থাকছে বৃষ্টির সম্ভাবনা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, March 08, 2026

কলকাতায় থাকছে বৃষ্টির সম্ভাবনা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া


কলকাতায় থাকছে বৃষ্টির সম্ভাবনা! জানুন আগামী তিন  দিনের আবহাওয়া

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শহরতলীতে আগামী তিন দিন  দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেলেও রাতের দিকে হালকা শীত লক্ষ্য করা যাবে।কলকাতা ও তার তৎসংলগ্ন এলাকায় আগামীকাল থেকে বাড়াবে বৃষ্টিপাতের সম্ভাবনা।

কলকাতায় ও তার তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় শহরতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। এছাড়াও দিনের বেলায় সবোর্চ্চ তাপমাত্রা পৌঁছে যাবে  ৩২°-৩৩° সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক প্রকৃতির  থাকবে। শহরতলীতে কাল রোদের দেখা মিললেও আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বেলায় গরমের অনুভূতি বেশি থাকবে এবং রাতে ফের কিছুটা তাপমাত্রা কমে যাবে। কলকাতায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। আগামীকাল বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়েরও সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......