উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বিশেষ আবহাওয়া বার্তা
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণেও উত্তরবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।আজ সারাদিন উত্তরের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলগুলোতে রোদের দেখা মিললেও পাহাড়ি অঞ্চলে সারাদিনই মেঘলা আকাশ বিরাজ করবে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সমভূমি অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী তিন দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারী পর্যটকদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশায় লক্ষ্য করা যেতে পারে।

No comments:
Post a Comment