দিঘার পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ আবহাওয়া পূর্বাভাস - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, April 04, 2026

দিঘার পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ আবহাওয়া পূর্বাভাস


দিঘার পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ আবহাওয়া পূর্বাভাস

দক্ষিণবঙ্গ জুড়েই চলছে তাপপ্রবাহ, দিনের বেলায় অস্বস্তিকর গরম তো থাক সেই তার সাথে রাতেও গরম থেকে রেহাই নেই। তবে দিঘার আবহাওয়া প্রকৃতি ভিন্ন কথা বলছে।বর্তমানে তাপমাত্রা 33°C, তবে আর্দ্রতার কারণে এটি 40°C-এর মতো অনুভূত হতে পারে

দীঘায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯° থেকে ৩২° সেলসিয়াসের মধ্যে। আজ সারাদিন দীঘায় রৌদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকলেও আগামীকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও অস্বস্তিকর গরম দিনের বেলায় লক্ষ্য করা যাবে। অতিরিক্ত আর্দ্রতা এবং উচ্চ UV ইনডেক্সের কারণে পর্যাপ্ত জল পান করুন এবং রোদ থেকে বাঁচতে ছাতা বা সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে পর্যটকদের। সমুদ্র সৈকতে ভ্রমণের জন্য আবহাওয়া অনুকূল থাকবে তবে বিকেলের দিকে সমুদ্র সৈকতে মনোরম হাওয়া দাপট থাকবে। আগামী ৪৮ ঘন্টা থেকে দীঘায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়েরও পূর্বাভাস রয়েছে যেই কারণে সমুদ্রের জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকতে পারে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......