উত্তরবঙ্গে জেলাগুলোতে আজ থেকেই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, March 11, 2026

উত্তরবঙ্গে জেলাগুলোতে আজ থেকেই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া


উত্তরবঙ্গে জেলাগুলোতে আজ থেকেই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা! জানুন আগামী তিন দিনের আবহাওয়া

আজ থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণেও উত্তরবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।আজ সারাদিন উত্তরে আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলগুলোতে রোদের দেখা মিললেও পাহাড়ি অঞ্চলে সারাদিনই মেঘলা আকাশ বিরাজ করবে। আজ বিক্ষিপ্ত ভাবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাতের মাত্রা আগামীকাল আরও বৃদ্ধি পাবে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে। পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী তিন দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারী পর্যটকদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। বৃষ্টিপাতের জেরে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশায় লক্ষ্য করা যেতে পারে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......