দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি থাকছে ফের বৃষ্টির সতর্কতা? - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, March 13, 2026

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি থাকছে ফের বৃষ্টির সতর্কতা?


দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কি থাকছে ফের বৃষ্টির সতর্কতা?

বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও আজ বেশিরভাগ স্থানেই রোদের দেখা মিলেছে। তবে রোদে তীব্রতা কম থাকলেও দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩°-৩৫° সেলসিয়াসের মধ্যে। তবে পশ্চিমের জেলাগুলোত গরমের মাত্রা তুলনামূলক বেশি থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়- বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।দক্ষিণবঙ্গের কিছু অংশে আগামী ২৪ ঘণ্টায় হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২° কাছাকাছি থাকবে। তার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে শহরতলীতে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিস্কার থাকলেও আগামীকাল থেকে ফের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......