উত্তরবঙ্গে থামছে না বৃষ্টি! আগামী দুই দিনেও থাকছে বৃষ্টির সতর্কতা - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, March 18, 2026

উত্তরবঙ্গে থামছে না বৃষ্টি! আগামী দুই দিনেও থাকছে বৃষ্টির সতর্কতা


উত্তরবঙ্গে থামছে না বৃষ্টি! আগামী দুই দিনেও থাকছে বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন উত্তরের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা  বৃষ্টিপাতের রয়েছে। বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য ও সমভূমি অঞ্চল গুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। তবে রাতও ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হবে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ১৪° সেলসিয়াস থাকবে এছাড়াও অন্যান্য পার্বত্য অঞ্চল গুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ২০° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে।

পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী তিন দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারী পর্যটকদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। আগামী  ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশায় লক্ষ্য করা যেতে পারে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......