দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বাড়বে গরমের মাত্র
বিগত দুইদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সমস্ত অংশেই গরমের মাত্রা বৃদ্ধি পাবে । সকালের দিকে ও রাতে হালকা শীতের আমেজ লক্ষ্য করা গেলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাজুড়ে আগামী ৩ দিন রোদ্দৌজ্জ্বল পরিবেশ বজায় থাকলেও কিছু কিছু অংশে আকাশ আশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘন্টায়। সকালে দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। বিভিন্ন মডেল বিশেষণ করে দেখা যাচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১°-৩৩° সেলসিয়াসের মধ্যে এবং পশ্চিমের জেলাগুলোতে সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫° কাছাকাছি। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে আপাতত আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

No comments:
Post a Comment