মেঘ ও বৃষ্টির লুকোচুরির মাঝে উত্তরবঙ্গে কবে মিলবে রোদের দেখা - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, March 23, 2026

মেঘ ও বৃষ্টির লুকোচুরির মাঝে উত্তরবঙ্গে কবে মিলবে রোদের দেখা


মেঘ ও বৃষ্টির লুকোচুরির মাঝে উত্তরবঙ্গে কবে মিলবে রোদের দেখা

উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন উত্তরের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে।

আগামী ২৪ ঘন্টায় কেবলমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা  রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের পার্বত্য ও সমভূমি অঞ্চল গুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। তবে রাতও ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াস থাকবে এছাড়াও অন্যান্য পার্বত্য অঞ্চল গুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ২০° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে।

পাহাড়ি অঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘন্টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারী পর্যটকদের জন্য মনোরম আবহাওয়া বিরাজ করবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশায় লক্ষ্য করা যেতে পারে।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......