উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা! পর্যটকদের জন্য বিশেষ আবহাওয়া পূর্বাভাস
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন উত্তরের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে।তার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় কেবলমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫° সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াস থাকবে। বৃষ্টিপাতের কারণে উওরবঙ্গে মনোরম আবহাওয়া বিরাজ করবে। পাহাড়ি অঞ্চলগুলোতে ভ্রমণকারী পর্যটকদের জন্য মনোরম আবহাওয়া থাকলেও বৃষ্টিপাতের জন্য বিপত্তি আসতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশায় লক্ষ্য করা যেতে পারে।
সমভূমি অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০° সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment